নওগাঁর মান্দায় বিদ্যালয়ের খেলার মাঠ এবং খেলাধুলার সুনির্দিষ্ট ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবিতে তীব্র প্রতিবাদে নেমেছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। পূর্বঘোষণা ছাড়াই ক্লাস বর্জন করে বিদ্যালয়ের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক ও প্রাঙ্গণ উত্তাল করে তোলে তারা।
রোববার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বিলকরিল্যা বিএম উচ্চ বিদ্যালয়ে এই বিওক্ষোভের ঘটনাটি ঘটে।
স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির নিজস্ব কোনো স্থায়ী খেলার মাঠ না থাকায় দীর্ঘ দিন ধরে পাশের একটি নিচু জমিতে খেলাধুলা করে আসছিল শিক্ষার্থীরা। কিন্তু বর্ষার সময়ে পানি জমে যাওয়া এবং সম্প্রতি জমির এক অংশীদার আইল দিয়ে নিজ সীমানা ঘিরে ফেলায় খেলাধুলার সুযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবোধ কুমার দাস দীর্ঘদিন ধরে স্থায়ী মাঠের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেননি। আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) তাঁর অবসরে যাওয়ার কথা থাকায় এর আগেই স্থায়ী সমাধানের দাবিতে আন্দোলনে বাধ্য হয় তারা।
শিক্ষার্থীদের আন্দোলনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হন বিদ্যালয়ের অস্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল। তিনি বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করেন এবং সমস্যা নিরসনে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে ৮ সদস্যের একটি বিশেষ পর্যালোচনা কমিটি গঠন করেন।
ঘটনার বিষয়ে জানতে প্রধান শিক্ষক প্রবোধ কুমার দাসের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি এবং তিনি স্কুলেও অনুপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল জানান, “শিক্ষার্থীদের দাবিটি অত্যন্ত যৌক্তিক। জমির মালিক ও পরিচালনা পর্ষদের সাথে কথা বলে দ্রুত এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে।” দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন