htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

আত্রাই থানা পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ মাদক বাল্যবিবাহ ও সাইবার অপরাধ রুখতে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়

ছবি : নাগরিক সময়

নওগাঁর আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধ এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর ২০২৬) আত্রাই থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য জনাব শেখ মোঃ রেজাউল ইসলাম।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ব্রাডফোর্ড থেকে কনফ্লিক্ট, সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী।

মতবিনিময় সভায় বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

সভায় মাদকের ভয়াবহতা ও এর বহুমাত্রিক ক্ষতিকর প্রভাব, বাল্যবিবাহের নেতিবাচক সামাজিক ও পারিবারিক পরিণতি এবং তথ্যপ্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে সংঘটিত সাইবার অপরাধের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান আলোচক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মাদক থেকে দূরে থাকতে হবে এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজকে সচেতন করতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা বজায় রাখতে হবে।

তিনি আরও বলেন, অনলাইনে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা, সাইবার প্রতারণা থেকে সতর্ক থাকা এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা প্রত্যেক সচেতন নাগরিকের দায়িত্ব।

মতবিনিময় পর্বে শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ বিষয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরে। পুলিশ সুপার তাদের প্রশ্নের উত্তর দেন এবং নিরাপদ, সচেতন ও সুন্দর ভবিষ্যৎ গঠনে শিক্ষার্থীদের ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মাদক, বাল্যবিবাহ এবং সাইবার অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

সচেতন শিক্ষার্থীই গড়ে তুলবে নিরাপদ সমাজ মাদককে না বলি, বাল্যবিবাহ প্রতিরোধ করি, সাইবার অপরাধ সম্পর্কে সচেতন হই।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

আত্রাই থানা পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ মাদক বাল্যবিবাহ ও সাইবার অপরাধ রুখতে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x