পঞ্চগড়ের দেবীগঞ্জে শিক্ষক-কর্মচারীদের নানা দাবি ও সংকট নিয়ে মতবিনিময় ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত এমপিওভুক্তকরণসহ শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টায় দেবীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।
উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরে আলম টুটুলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বলেন, “আমি আপনাদের দ্বারা সংবর্ধিত হতে চাই না; বরং আমি সমগ্র শিক্ষক সমাজকে সংবর্ধিত করতে চাই। কারণ, শিক্ষকরা জীবনের পুরো সময়টুকু মানুষ গড়ার কারিগর হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
তিনি বলেন, শিক্ষক সমাজ দীর্ঘদিন ধরে নানা দুঃখ-কষ্ট ও সীমাবদ্ধতার মধ্যে দায়িত্ব পালন করছেন। এসব সমস্যা দূর করতে সরকারের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তকরণ ও জাতীয়করণের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। দক্ষ জনশক্তি তৈরি করা গেলে তারা নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
তিনি আরও বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে শিক্ষক সমাজকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি নীতি-নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্ব দিতে হবে।
সমাবেশে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দ্রুত এমপিওভুক্ত করার দাবি জানান। পাশাপাশি এসব প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
ঐক্যজোটের কলেজ শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম বলেন, নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে নানা সংকটের মধ্য দিয়ে চলছে। পর্যাপ্ত অর্থায়ন ও অবকাঠামোগত সুযোগ-সুবিধার অভাবে এসব প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়েছে। দ্রুত অবকাঠামোগত উন্নয়ন করা না হলে ভবিষ্যতে অনেক প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি নিজস্ব বসার স্থান বরাদ্দের দাবি জানান উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুরে আলম টুটুল। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধান অতিথির সহযোগিতা কামনা করেন তিনি।
সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন