সুনামগঞ্জের দোয়ারাবাজারে তিন বোনকে তাঁদের পৈতৃক সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে হুমকি-ধামকি ও মারধর করে স্ট্যাম্পে জোরপূর্বক টিপসই নেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার পুরান বাঁশতলা গ্রামের রাস্তায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের উদ্যোগে আলমখালী এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য প্রদানকালে ভুক্তভোগী ও তাঁর স্বজনেরা অভিযোগ করেন, উপজেলার বাংলা বাজার ইউনিয়নের পুরান বাঁশতলা গ্রামের আনছর আলীর মৃত্যুর পর তাঁর রেকর্ডীয় জমি ভোগদখল করে আসছিলেন পরিবারের সদস্যরা। তবে তাঁর তিন মেয়ে সূর্যবান বিবি, নুর জাহান বেগম ও রুকিয়া বেগমকে পিতার সাড়ে আট কেদার জমি থেকে বঞ্চিত করার চক্রান্ত শুরু করে তাঁদেরই আপন ভাই ও স্থানীয় একটি প্রভাবশালী চক্র।
অভিযোগে বলা হয়, গত ২৮ আগস্ট প্রতিপক্ষরা ধারালো অস্ত্রের মুখে ওই তিন বোনকে জিম্মি করে ৬টি নন-জুডিশিয়াল খালি স্ট্যাম্পে জোরপূর্বক টিপসই আদায় করে। এরপর থেকে বাকি জমি থেকেও বঞ্চিত করতে এবং ঘটনার প্রতিবাদ করায় সূর্যবান বিবির স্বামী মোস্তফা গাজীকে প্রাণনাশের হুমকিসহ নানাভাবে হয়রানি করা হচ্ছে।
এ ঘটনায় ভুক্তভোগী সূর্যবান বিবি বাদী হয়ে দোয়ারাবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিজ ভাই ও সহযোগীদের বিরুদ্ধে একটি সিআর মামলা (মামলা নং- ৩৯৪/২৬) দায়ের করেছেন। ভুক্তভোগী পরিবারটি অবিলম্বে চিহ্নিত ভূখণ্ড দখলদারদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন