নওগাঁয় বাংলাদেশ প্রেসক্লাব জেলা শাখার উদ্যোগে জেলার ১১টি উপজেলার সাংবাদিকদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে জেলার ১১টি উপজেলায় বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।
সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষাসহ সংগঠনকে আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার সভাপতি মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট এ কে এম ফজলে মাহমুদ চাঁদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য হাঙ্গার প্রজেক্টের আছির উদ্দিন, কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার নওগাঁ জেলা প্রতিনিধি মো. মাফুজুর রহমান এবং গণকণ্ঠের ধামইরহাট প্রতিনিধি মোকছেদুল ইসলাম।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোকছেদুল ইসলাম।
এ সময় জেলার ১১টি উপজেলার বাংলাদেশ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও জোরদার করা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, নতুন কমিটিগুলোর মাধ্যমে প্রতিটি উপজেলায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে। সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি করে দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ তৈরিতে বাংলাদেশ প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
.png)
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন