বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Nagorik Somoy News

সিংড়ায় সড়ক আইন ভঙ্গ চার মোটরসাইকেল আরোহীকে জরিমানা

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম ছবি: নাগরিক সময়

নাটোরের সিংড়ায় সড়ক পরিবহন আইন অমান্য করে মোটরসাইকেল চালানোর দায়ে চার আরোহীকে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।

অভিযান সূত্রে জানা যায়, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকার অপরাধে চার মোটরসাইকেল আরোহীকে জরিমানা করা হয়। ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’-এর ৬৬ ও ৯২ ধারায় প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বলেন, সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মোটরসাইকেল চালানোর সময় হেলমেট পরিধান এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা অত্যন্ত জরুরি।তিনি বলেন, নিয়ম না মেনে যানবাহন চালালে চালকের নিজের পাশাপাশি অন্যদের জীবনও ঝুঁকির মধ্যে পড়ে। সড়কে সচেতনতা বৃদ্ধি এবং আইন মেনে চলার প্রবণতা তৈরি করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

সিংড়ায় সড়ক আইন ভঙ্গ চার মোটরসাইকেল আরোহীকে জরিমানা

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x