নওগাঁর মহাদেবপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের কুঞ্জবন পুরাতন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. মাসুদুর রহমান মাসুদ উপজেলার কুঞ্জবন গ্রামের মো. জসিম উদ্দিন প্রামাণিকের ছেলে। তিনি ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে মহাদেবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কুঞ্জবন পুরাতন ব্রিজ এলাকা থেকে ওষুধ কিনে বাড়ি ফেরার পথে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষে প্রচার-প্রচারণা চালানোর অভিযোগসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষে প্রচার-প্রচারণা চালানোর অভিযোগসহ মামলার কারণে মো. মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। পরে শনিবার বিকেলে তাকে আদালতে হাজির করা হলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে
.png)
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন