বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Nagorik Somoy News

মাছ ধরতে গিয়ে আর ফেরা হলো না ছাতনাই নদীতে ডুবে কৃষকের মৃত্যু

ছবি : নাগরিক সময়

পঞ্চগড়ের দেবীগঞ্জে ছাতনাই নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সুরুজ্জামাল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দেবীডুবা ইউনিয়নের টাকাহারা এলাকায় নদী থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।

নিহত সুরুজ্জামাল টাকাহারা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। তিনি কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরিবারের উপার্জনের অন্যতম প্রধান ব্যক্তি ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশ দিয়ে প্রবাহিত ছাতনাই নদীতে জাল দিয়ে মাছ ধরতে যান সুরুজ্জামাল। এ সময় নদীতে স্রোতের তীব্রতা বেশি থাকায় পানির তোড়ে তিনি তলিয়ে যান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করেও তাৎক্ষণিকভাবে তার সন্ধান পাননি।

পরে বিকেল আনুমানিক ৫টার দিকে কুরবান আলী নামে স্থানীয় এক ব্যক্তি নদীর মাঝখানে বাঁশের খুঁটির সঙ্গে আটকে থাকা অবস্থায় সুরুজ্জামালের মরদেহ দেখতে পান। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি নদী থেকে উদ্ধার করেন।

ঘটনার খবর পেয়ে দেবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুসা মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দেবীগঞ্জ থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

কৃষকের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

মাছ ধরতে গিয়ে আর ফেরা হলো না ছাতনাই নদীতে ডুবে কৃষকের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x