বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Nagorik Somoy News

পারিবারিক কলহের জেরে নওগাঁ জেলার বদলগাছীতে গৃহবধূর আত্মহত্যা

ছবি : নাগরিক সময়

নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের উত্তর পারিচা গ্রামে পারিবারিক কলহের জেরে মোছাঃ বৃষ্টি পারভীন (২০) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। তিনি ওই গ্রামের মোঃ সুমন হোসেনের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল প্রায় ৫টার দিকে শাশুড়ির সঙ্গে বৃষ্টি পারভীনের পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে তিনি নিজ শয়নকক্ষে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন।

পরবর্তীতে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে নিজের ওড়না পেঁচিয়ে তিনি গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

একপর্যায়ে প্রতিবেশীরা জানালা দিয়ে ঘরের ভেতরে বৃষ্টি পারভীনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে দ্রুত বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় বদলগাছী থানায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

পারিবারিক কলহের জেরে নওগাঁ জেলার বদলগাছীতে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x