শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ এবং বিভিন্ন দাবি বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) দুপুরে বিক্ষোভ মিছিল শেষে শহরের ব্যস্ততম বাটার মোড়ে অবস্থান নিয়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
আন্দোলনে জয়পুরহাট সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী অংশ নেন। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ শিক্ষার্থীদের বিভিন্ন দাবি বাস্তবায়নের পক্ষে স্লোগান দেন।
শিক্ষার্থীদের অভিযোগ, টানা বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ায় অনেক পরীক্ষার্থী চরম দুর্ভোগে পড়েছেন। পাশাপাশি সাম্প্রতিক কিছু প্রশ্নপত্র নিয়ে বিতর্ক এবং শিক্ষামন্ত্রীর বক্তব্যেও তারা ক্ষুব্ধ বলে জানান।
পরবর্তীতে জেলা প্রশাসন, পুলিশ ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন এবং তাদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। এরপর শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করলে বিকেলে যান চলাচল স্বাভাবিক হয়।
জয়পুরহাট সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, কর্মসূচি শান্তিপূর্ণ ছিল এবং শিক্ষার্থীদের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে বলে আশ্বাস দেওয়ার পর তারা অবরোধ তুলে নেন।
.png)
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন