ঠাকুরগাঁও শহরের হঠাৎপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে পরিচালিত এ অভিযানে আটক হন রবিউল ইসলাম (২৫) ও আশিক ইসলাম (২৪)।আটককৃত দুজনের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার হঠাৎপাড়া এলাকায়, টাঙ্গন ব্রিজের পাশে।পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক দুজনকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।মাদকবিরোধী এ অভিযানের মাধ্যমে এলাকায় মাদক নির্মূলে প্রশাসনের তৎপরতা আরও জোরদার হলো।