htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

রাষ্ট্রপতির একান্ত সচিব পদে নিয়োগ পেলেন ঠাকুরগাঁওয়ের সন্তান আউয়াল আহমেদ

রাণীশংকৈল উপজেলার জগন্নাথ গ্রামের কৃতিসন্তান আউয়াল আহমেদ রাষ্ট্রপতির একান্ত সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। তাঁর এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে ঠাকুরগাঁও জুড়ে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।রাণীশংকৈল উপজেলার জগন্নাথ গ্রামের আউয়াল আহমেদের রাষ্ট্রপতির একান্ত সচিব হিসেবে দায়িত্ব পাওয়ার খবরে স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। এলাকাবাসী তাঁর এ অর্জনকে ঠাকুরগাঁওয়ের জন্য গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করেছেন।স্থানীয়রা জানান, আউয়াল আহমেদের এ নতুন দায়িত্ব তাঁর কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁরা আশা প্রকাশ করেন, তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন এবং তাঁর কর্মের মাধ্যমে ঠাকুরগাঁওয়ের সুনাম আরও বৃদ্ধি করবেন।আউয়াল আহমেদের নতুন দায়িত্বে সফলতা, সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করেছেন জগন্নাথ গ্রামসহ রাণীশংকৈল ও ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের মানুষ।ঠাকুরগাঁওয়ের গর্ব আউয়াল আহমেদের জন্য রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

রাষ্ট্রপতির একান্ত সচিব পদে নিয়োগ পেলেন ঠাকুরগাঁওয়ের সন্তান আউয়াল আহমেদ