ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সালদা বিল ব্রিজের পশ্চিম পাশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আছিয়া খাতুন (৭০) নামে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।নিহত আছিয়া খাতুন বিজয়নগর উপজেলার দুলালপুর গ্রামের বাসিন্দা। তিনি মরহুম বাবরু মিয়ার স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, সালদা বিল ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। ঝুঁকিপূর্ণ ব্রিজটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্রিজটির নিরাপত্তা ও সংস্কারের বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিনের দাবি রয়েছে। তবে এ দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।এদিকে একজন বৃদ্ধ নারীর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঝুঁকিপূর্ণ সালদা বিল ব্রিজটি সংস্কার এবং পথচারী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।এলাকাবাসীর প্রশ্ন, আর কত প্রাণহানি ঘটলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়বে? একটি ঝুঁকিপূর্ণ ব্রিজের কারণে আর কোনো পরিবার যেন স্বজন হারানোর বেদনায় না ভোগে, সে জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে সালদা বিল ব্রিজটি দ্রুত সংস্কার, ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।