শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নওগাঁর সাপাহার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং শারদীয় দুর্গোৎসবের সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।এ সময় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সংসদ সদস্যের সহধর্মিণী ফরিদা বেগম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ পরিবেশ ও উৎসবমুখর পরিস্থিতি বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।