নারায়ণগঞ্জের তারাবো পৌরসভার মৈকুলী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মৈকুলী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাজায় অংশ নিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তারাবো পৌরসভার মেয়র প্রার্থী মোস্তফা মনোয়ার ভূঁইয়া শাওন।জানাজায় নিহতদের স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি ও এলাকাবাসী অংশ নেন। এ সময় পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।জানাজা শেষে মোস্তফা মনোয়ার ভূঁইয়া শাওন নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।এ ছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের মৈকুলী বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং পথচারী ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।