বন্দর থানা প্রেসক্লাবের নতুন কমিটিকে HWPL ও BHDS-এর সংবর্ধনা
নারায়ণগঞ্জের বন্দরে নবনির্বাচিত বন্দর থানা প্রেসক্লাবের কমিটির সদস্যদের সংবর্ধনা দিয়েছে HWPL ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা। একই সঙ্গে সমাজ থেকে অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে গণমাধ্যম, সামাজিক সংগঠন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টায় মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার হাফেজ মাওলানা মো. রবিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. মোমেন ইসলাম।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেলী আক্তার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক ও বন্দর থানা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাব্বির আহমেদ সেন্টু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানার অফিসার ইনচার্জ মো. জামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মুক্তা বেগম, হাসনাহেনা সুইটি, মো. মাসুম হোসেন, মো. ফিরোজ খান, মো. আবু সাঈদ, সামিরা সিদ্দিকী, শাহিনা আক্তার কাজল, তাহামিনা আক্তার মিথিলা, মুন্নি সরদার, মাহতাব হোসেন, মো. কবির হোসেন, কাজী সফিউল আলম কালাম, ওমর ফারুক, মজিবুর রহমান প্রধান, ডা. নুরজাহান বেগম, আনার চৌধুরী, আফছার আহমেদ, আবির হোসেন, মো. তাওলাদ, মো. রাকিব হাসান, মিশু, সুমন দাশ, ছায়ানুর তালুকদার ও জামাল তালুকদার।এ ছাড়া অনুষ্ঠানে মনজুর আহমেদ মুন্না, মো. মনির হোসেন, মো. সুমন হাসান, শামীম আহমেদ, সাজিত হোসেন কিবরিয়া, মো. রুবেল, শান্তা, ইমরান হোসেন আকাশ, মাহমুদুল হাসানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, অপরাধ প্রতিরোধ শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার দায়িত্ব নয়। এ ক্ষেত্রে সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি গণমাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সঠিক তথ্য তুলে ধরা, জনসচেতনতা তৈরি এবং সামাজিক মূল্যবোধ জোরদারে সাংবাদিকদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান তারা।বক্তারা আরও বলেন, গণমাধ্যমের স্বাধীন ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি ও অপরাধের চিত্র মানুষের সামনে তুলে ধরা সম্ভব। একই সঙ্গে সামাজিক সংগঠনগুলোর সচেতনতামূলক কার্যক্রম ও পুলিশের সহযোগিতা অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারে।অনুষ্ঠানে বন্দর থানা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বক্তারা জনস্বার্থে আরও সক্রিয় ও পেশাদার সাংবাদিকতার প্রত্যাশা ব্যক্ত করেন। তারা নতুন কমিটির সফলতা কামনা করেন এবং বন্দর এলাকার মানুষের সমস্যা, সম্ভাবনা ও সামাজিক উন্নয়নের বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান।অনুষ্ঠানের শেষ পর্বে বন্দর থানা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি হাজী মোহাম্মদ মহসিন দেওয়ান, সাধারণ সম্পাদক মাইনুদ্দিন দেওয়ানসহ কমিটির অন্যান্য সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সংবর্ধনা প্রদান করা হয়।পরে অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।