htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

ভারত থেকে ফেরার পথে ৬ বাংলাদেশি আটক মানব পাচারের অভিযোগে গ্রেপ্তার ১

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৬ জন বাংলাদেশি নাগরিক এবং ১ জন মানব পাচারকারীসহ মোট ৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।​শুক্রবার (১৩ নভেম্বর) ভোররাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর একটি টহল দল এই সফল অভিযান পরিচালনা করে।​২৮ বিজিবির বাঁশতলা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১২৩১/৪-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শহীদ মিনার নামক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।​আটক ৬ জন বাংলাদেশি নাগরিকের মধ্যে ২ জন গোপালগঞ্জ এবং ৪ জন মাদারীপুর জেলার বাসিন্দা। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করে কাজ করছিলেন। তবে কী পরিস্থিতিতে তারা দেশে ফিরছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।​অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগে স্থানীয় ১ জন মানব পাচারকারীকে আটক করা হয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িত সন্দেহে আরও ২ জন ব্যক্তি পালিয়ে গেলেও তাদের আটকের জন্য বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।​সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা রক্ষার্থে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় ড্রোন, সিসি ক্যামেরা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নজরদারি আরও বাড়ানো হয়েছে।

ভারত থেকে ফেরার পথে ৬ বাংলাদেশি আটক মানব পাচারের অভিযোগে গ্রেপ্তার ১