htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার দায় স্বীকার কারাগারে অটোরিকশাচালক

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যার ঘটনায় আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে অপরাধ স্বীকার করেছেন গ্রেপ্তারকৃত অটোরিকশাচালক মো. সুমন মিয়া (৩৫)। জবানবন্দি গ্রহণ শেষে তাকে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় কুমিল্লা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৬ নম্বর আমলি আদালতের বিচারক মমিনুল হকের কাছে সুমনকে হাজির করা হয়। সেখানে তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। পরে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তাকে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন আদালতের পুলিশ পরিদর্শক সাদেকুর রহমান।পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে, গত বুধবার রাতে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে ৩০০ টাকা ভাড়ায় তাজমিনকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে নিজের অটোরিকশায় তোলেন সুমন। এরপর তাকে লালমাইয়ের একটি ফসলি জমিতে নিয়ে ধর্ষণ ও পরবর্তীতে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর নিহতের মোবাইল ফোন নিয়ে চট্টগ্রামে পালিয়ে গিয়েছিলেন তিনি।শুক্রবার তাকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাখরাবাদ এলাকার একটি জঙ্গল থেকে তাজমিনের লুট হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে পুলিশ।উল্লেখ্য, গত ৮ অক্টোবর সকালে লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর গ্রামের একটি ফসলি জমি থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত তাজমিন কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। তার পৈত্রিক বাড়ি যশোরে হলেও সে পরিবারের সঙ্গে নগরীর রেসকোর্স এলাকায় বসবাস করত।

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার দায় স্বীকার কারাগারে অটোরিকশাচালক