htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

ঢাকা গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪২ প্লাটুন সদস্য মোতায়েন করেছে। শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে প্রযুক্তিনির্ভর নজরদারিও জোরদার করা হয়েছে।মঙ্গলবার (১৭ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।বিজিবি সূত্রে জানা গেছে, তিন জেলার বিভিন্ন এলাকায় মোতায়েন করা সদস্যদের মধ্যে ঢাকার মিরপুর, সাভার, হেমায়েতপুর ও আশুলিয়ায় ২০ প্লাটুন, গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১৫ প্লাটুন এবং নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সাত প্লাটুন দায়িত্ব পালন করছেন।ঢাকার মিরপুর, সাভার, হেমায়েতপুর ও আশুলিয়ার ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া এলাকায় দায়িত্বে রয়েছেন ২০ প্লাটুন বিজিবি সদস্য।এ ছাড়া গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় ১৫ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন। নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় দায়িত্ব পালন করছেন সাত প্লাটুন বিজিবি সদস্য।এদিকে, শিল্পাঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে সার্বক্ষণিকভাবে।বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। পরিস্থিতি বিবেচনায় নজরদারি ও প্রয়োজনীয় নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ঢাকা গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন