htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

শিবপুরে ১১০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারি আটক

নরসিংদীর শিবপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে শিবপুর মডেল থানা পুলিশ।শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কোহিনুর মিয়ার দিকনির্দেশনায় এসআই কাইয়ূমের নেতৃত্বে পুলিশের একটি দল গত ১৪ নভেম্বর শনিবার এই অভিযান পরিচালনা করে।পুলিশের হাতে আটক হওয়া চার মাদক কারবারি হলেন—১. কবির (৩৩), পিতা: আতাউর রহমান, গ্রাম: খৈশাখালী, শিবপুর, নরসিংদী।২. আশরাফুল (১৯), পিতা: আতাউর রহমান, গ্রাম: খৈশাখালী, শিবপুর, নরসিংদী।৩. আহসান উল্লাহ (২২), পিতা: হানিফ মিয়া, গ্রাম: নোয়াদিয়া, পশ্চিমপাড়া, শিবপুর, নরসিংদী।৪. রিফাত (১৯), পিতা: মনির হোসেন, গ্রাম: নোয়াবাদ (করিমপুর, আলমগীর মেম্বারের বাড়ি), থানা: রায়পুরা, নরসিংদী।শিবপুর মডেল থানা সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)/৪১ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় থানায় নিয়মিত মামলা ও জিডি নথিভুক্ত করা হয়েছে (জিডি নং- ৬৭৮, তারিখ: ১৪/১১/২৬)। এলাকার মাদকের মূল উৎপাটন ও অপরাধ নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা পুলিশ।

শিবপুরে ১১০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারি আটক