টিকটকে পরিচয় প্রেমের টানে বিয়ের দাবিতে যুবকের বাড়িতে তরুণ
মাদারীপুরের কালকিনি উপজেলায় টিকটকের মাধ্যমে পরিচয়, এরপর প্রেমের সম্পর্ক—এবার বিয়ের দাবিতে এক যুবকের বাড়িতে গিয়ে অবস্থান নিয়েছেন আরেক তরুণ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার দক্ষিণ বাঁশগাড়ি ইউনিয়নের দক্ষিণ আকাল বরশী গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নবদ্বীপ চন্দ্র দাশ (১৯) ওই গ্রামের রণজিৎ চন্দ্র দাশের ছেলে। অন্যদিকে, মাহিন মুন্সি মাদারীপুর সদর উপজেলার বিল্লাল মুন্সির ছেলে।সংশ্লিষ্ট দুজনের বক্তব্য অনুযায়ী, জনপ্রিয় শর্টভিডিও প্ল্যাটফর্ম টিকটকের মাধ্যমে তাঁদের পরিচয় হয়। পরে সেই পরিচয় থেকে ভালো লাগা এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে তাঁরা একসঙ্গে জীবনযাপন ও বিয়ে করতে চান বলে জানিয়েছেন। সেই দাবিতেই নবদ্বীপের বাড়িতে গিয়ে অবস্থান নিয়েছেন মাহিন।স্থানীয়দের ভাষ্য, এর আগেও মাহিন দুইবার ওই বাড়িতে এসেছিলেন। তবে এবার বিয়ের দাবিতে সেখানে অবস্থান নেওয়ায় ঘটনাটি এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছে। দুজনই একসঙ্গে থাকার বিষয়ে নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছেন বলে জানা গেছে।ঘটনার বিষয়ে দক্ষিণ বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আলী আকবর হিলালু বলেন, “ঘটনাটি আমার পাশের বাড়িতেই ঘটেছে। এক তরুণের বাড়িতে আরেক তরুণ এসে অবস্থান নিয়েছেন। খবর পেয়েই বিষয়টি কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করেছি। পাশাপাশি ওই যুবকের পরিবারকেও বিষয়টি জানানো হয়েছে।