htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত ওসমান ফারুকের

শারীরিক অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক।মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদ সচিবালয়ের একটি সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ওসমান ফারুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় ও কর্নেল ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।এর আগে, ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে বিএনপি সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন।দীর্ঘ রাজনৈতিক জীবনে সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ওসমান ফারুকের পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা ও পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত ওসমান ফারুকের