htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

বাহরাইনের দিকে ইরানের একাধিক ড্রোন ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

বাহরাইনকে লক্ষ্য করে ইরানের ছোড়া একাধিক ড্রোন আকাশেই প্রতিহত করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এ ঘটনায় মার্কিন সামরিক সরঞ্জাম কিংবা কোনো সদস্যের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে দেশটির সামরিক কমান্ড।মঙ্গলবার (১৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) থেকে ছোড়া কয়েকটি একমুখী হামলাকারী ড্রোন প্রতিহত করা হয়েছে। ড্রোনগুলোর লক্ষ্য ছিল বাহরাইন।এর আগে ইরানের আইআরজিসি দাবি করেছিল, বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি রাডারব্যবস্থায় হামলা চালানো হয়েছে। তবে মার্কিন সামরিক বাহিনীর বক্তব্য অনুযায়ী, এ ঘটনায় তাদের কোনো সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়নি এবং কোনো সদস্যও হতাহত হননি।অন্যদিকে, বাহরাইনও জানিয়েছিল, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ধেয়ে আসা ড্রোনগুলো ধ্বংস করা হয়েছে।বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। ফলে দেশটিকে ঘিরে যেকোনো সামরিক তৎপরতা আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা থমকে থাকার মধ্যে নতুন এই ঘটনা উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি করেছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের প্রভাব উপসাগরীয় অঞ্চল ছাড়িয়ে অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাহরাইনের দিকে ইরানের একাধিক ড্রোন ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের