ইরানের কেশম দ্বীপে ক্ষেপণাস্ত্র স্থাপনায় মার্কিন হামলারিয়াদে বিকট বিস্ফোরণ
ইরানের কেশম দ্বীপে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একই সময়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক কর্মকর্তা কেশম দ্বীপে হামলার বিষয়টি নিশ্চিত করেন। তাঁর দাবি, হামলায় নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র ব্যবহার করা হয়েছে। মার্কিন সেনাদের ওপর আইআরজিসির কথিত আগ্রাসনের জবাবে আত্মরক্ষার অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে বলে জানান তিনি।এদিকে বুধবার (১৮ নভেম্বর) সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দা ও বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁদের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণের তীব্রতায় শহরের বিভিন্ন এলাকার বাড়িঘর কেঁপে ওঠে।রিয়াদের উত্তরাঞ্চলের এক বাসিন্দা জানান, বিস্ফোরণের শব্দ ছিল অত্যন্ত জোরালো। সাধারণত আকাশপথে হামলার আশঙ্কা দেখা দিলে মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হলেও এবার বিস্ফোরণের আগে এমন কোনো বার্তা পাননি বলে জানান তিনি। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।একই দিনে ইয়েমেনের হুথি গোষ্ঠীর ছোড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। তবে রিয়াদের বিস্ফোরণের সঙ্গে ওই ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ঘটনার সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি।সাম্প্রতিক সপ্তাহগুলোতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে সামরিক স্থাপনা, বেসামরিক অবকাঠামো ও তেল স্থাপনায় ধারাবাহিক হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা এবং রিয়াদে বিস্ফোরণের খবর আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।তবে কেশম দ্বীপে হামলার ক্ষয়ক্ষতি, হতাহতের সংখ্যা এবং রিয়াদের বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।সূত্র: আল জাজিরা, এএফপি