আইপিসির সূত্রাপুর থানা শাখার সভাপতি হলেন সাংবাদিক আবু নাঈম রিপন
আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট বাংলাদেশের (আইপিসি) ঢাকা জেলার দক্ষিণের সূত্রাপুর থানা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক, লেখক, শিক্ষানুরাগী ও সমাজসেবক আবু নাঈম রিপন। গত ২৫ অক্টোবর ২০২৬ তারিখে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি তাঁকে এ পদে নির্বাচিত করে।আবু নাঈম রিপন ঐতিহ্যবাহী ফকির পরিবারের সন্তান। তিনি নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মরহুম মো. রমিজ উদ্দিন ফকিরের বড় ছেলে। দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও লেখালেখির সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে চলেছেন।বর্তমানে তিনি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নাগরিক সময়, Daily 24Hrs TV, সাপ্তাহিক তথ্যবাণী, দৈনিক সরকার, দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা এবং দৈনিক জনতার দেশসহ বিভিন্ন সংবাদমাধ্যমে জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দৈনিক আমাদের অর্থনীতি ও দৈনিক গণতদন্তে প্রতিবেদক হিসেবে কাজ করেছেন।সাংবাদিকতার পাশাপাশি আবু নাঈম রিপন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত। তিনি ‘যদি কিছু মনে না করেন’ সামাজিক সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক, দুলালপুর বুক ক্লাবের মহাসচিব এবং শিবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।নারীশিক্ষার উন্নয়ন, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের সংবাদ প্রচারে সহযোগিতা এবং আর্তমানবতার সেবায় তাঁর সম্পৃক্ততার কথা তুলে ধরা হয়েছে। তিনি ‘দ্য লিডার বুক’ কর্তৃক দেশব্যাপী সম্মাননা পেয়েছেন বলেও জানানো হয়েছে। এ ছাড়া শিল্পকলা একাডেমি থেকেও সম্মাননা লাভ করেছেন বলে উল্লেখ করা হয়েছে।১৯৬৯ সালের ২৩ মার্চ ঢাকার নারিন্দায় জন্মগ্রহণ করেন আবু নাঈম রিপন। নতুন দায়িত্ব পাওয়ায় তিনি আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নতুন দায়িত্ব পালন করতে পারেন—এ জন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।