htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

মদের কারখানায় পুলিশের অভিযান হাজার লিটার ওয়াশসহ গ্রেপ্তার ৩

নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় এক হাজার লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ) ও ৫ লিটার চোলাই মদ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চোলাই মদ তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (৭ অক্টোবর) গভীর রাতে পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও পত্নীতলা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বদলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে চোলাই মদ তৈরির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ কাঁচামাল ও উপকরণ উদ্ধার করা হয়। এর মধ্যে প্রায় ১ হাজার লিটার ওয়াশ এবং ৫ লিটার প্রস্তুত চোলাই মদ রয়েছে। পরে উদ্ধার করা মদ তৈরির উপকরণ ও চোলাই মদ ধ্বংস করা হয়।এ ঘটনায় চোলাই মদ তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে বদলপুর গ্রামের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন—বদলপুর গ্রামের কিনার ছেলে বান্দন (৪৫), বান্দনের ছেলে সুজিত (২১) এবং গংগার ছেলে রহিন (৩৬)। তারা সবাই নওগাঁর পত্নীতলা থানার বদলপুর গ্রামের বাসিন্দা।পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মদের  কারখানায় পুলিশের অভিযান হাজার লিটার ওয়াশসহ গ্রেপ্তার ৩