htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

ফেনীতে তল্লাশিকালে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত চালক আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালনকালে একটি ট্রাকের নির্মম ধাক্কায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) উপসহকারী পরিচালক (ডিএডি) মো. আলমগীর হোসেন (৪৬) নিহত হয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেষণে এসআরবি-৭-এর ফেনী ক্যাম্পে কর্মরত ছিলেন তিনি। নিহত আলমগীর হোসেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শান্তবাগ গ্রামের মৃত নুরুদ্দীন আহমেদের ছেলে।রোববার (৪ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে মহাসড়কের ফতেহপুর এলাকায় স্টার লাইন ফিলিং স্টেশনের পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে নিয়মিত গাড়ি তল্লাশি চালাচ্ছিল এসআরবির একটি চৌকস দল। ঘটনার সময় ডিএডি মো. আলমগীর হোসেনসহ কয়েকজন সদস্য একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করছিলেন। ঠিক তখনই দূর থেকে আসা অন্য একটি সন্দেহভাজন ট্রাককে থামার সংকেত দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।তবে ট্রাকটি না থেমে দ্রুত গতিতে মহাসড়কের ওপর গাড়িটি ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি থেমে থাকা কাভার্ডভ্যানটির সঙ্গে প্রচণ্ড জোরে ধাক্কা খায়। এতে দুই গাড়ির চাপে পিষ্ট হয়ে গুরুতর আহত হন এসআরবি কর্মকর্তা আলমগীর হোসেন। ধাক্কায় তাঁর শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত ও থেঁতলে যায়।দুর্ঘটনার পর পরই সহকর্মীরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানকার জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।এদিকে দুর্ঘটনাকবলিত ট্রাকটির চালক সজীবও (২৪) মারাত্মক আহত হয়েছেন। দুর্ঘটনাস্থল থেকেই তাঁকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি এসআরবির হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আটককৃত চালক সজীব বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের সালাম গাজীর ছেলে।ঘটনার সত্যতা নিশ্চিত করে মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ফেনী মডেল থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন, যেহেতু দুর্ঘটনাটি মহাসড়কে সংঘটিত হয়েছে, তাই এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে হাইওয়ে পুলিশ।

ফেনীতে তল্লাশিকালে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত চালক আটক