htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

সরাইলে ভাড়া বাসায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইলে ভাড়াবাসা থেকে সাদ্দাম আহমেদ (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) ভোর আনুমানিক ৪টার দিকে অরুয়াইল ইউনিয়নের জয়নগর গ্রামে কালাম গাজীর ভাড়াবাসায় এ ঘটনা ঘটে।নিহত সাদ্দাম আহমেদ সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামের ওসমান মিয়ার ছেলে।পুলিশের প্রাথমিক তথ্যমতে, পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী বুসরা আক্তারের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে সাদ্দাম ঘরের জানালার গ্রিলের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন বলে তাঁর স্ত্রী দাবি করেছেন।পরে স্ত্রী মোবাইল ফোনে সাদ্দামের ছোট ভাই রোমান মিয়াকে বিষয়টি জানান। খবর পেয়ে সকাল ৬টার দিকে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে কক্ষের বিছানায় মৃত অবস্থায় দেখতে পান।ঘটনার খবর পেয়ে অরুয়াইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

সরাইলে ভাড়া বাসায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার