htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

ধর্ম

কালিহাতীতে ধর্মীয় কটূক্তির অভিযোগে মামলা গ্ৰেপ্তার সুজন

টাঙ্গাইলের কালিহাতীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় অবমাননাকর মন্তব্য প্রকাশের অভিযোগে সুজন সাহা (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিক্ষোভের পর তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।বুধবার (৪ নভেম্বর) সকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাজাবাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ তাঁকে কালিহাতী থানায় নিয়ে আসে। সুজন সাহা কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের কর্মকার পাড়া এলাকার সত্য সাহার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ নভেম্বর) সুজন সাহার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে মহান আল্লাহ তা’আলা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়।এর প্রতিবাদে মঙ্গলবার রাতে বল্লা এলাকায় স্থানীয় মুসল্লিরা বিক্ষোভ সমাবেশ করেন। খবর পেয়ে কালিহাতী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় বল্লা চকপাড়া এলাকার বাসিন্দা ও বিএনপি নেতা মজনু মিয়া বাদী হয়ে কালিহাতী থানায় মামলা করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আরিফ রাব্বানী জানান, অভিযোগের ভিত্তিতে মামলা হওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় সুজনের অবস্থান শনাক্ত করা হয়। পরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি তাঁর বোনজামাইয়ের বাড়িতে চলে যান বলে জানান তদন্ত কর্মকর্তা।পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সুজন সাহাকে আদালতে পাঠানো হয়েছে।ঘটনার অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। অভিযোগের সত্যতা নির্ধারণে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।

কালিহাতীতে ধর্মীয় কটূক্তির অভিযোগে মামলা গ্ৰেপ্তার সুজন