উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডিজিটাল : ||
দিনব্যাপী রাষ্ট্রীয় সফরে বাগেরহাটের মোংলা ও খুলনার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকাল ৯টা ২৫ মিনিটে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে তিনি মোংলার উদ্দেশ্যে রওনা হন।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।সকাল ১০:০০ টা (মোংলা বন্দর): মোংলা বন্দরে আগমন এবং 'ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষ' ও 'চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন'-এর মধ্যকার গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে যোগদান।সকাল ১০:৩০ টা: মোংলা বন্দরে দুটি নতুন কনটেইনার জেটির নির্মাণকাজের শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন।দুপুর ১২:৪৫ টা (বাগেরহাট): মোংলা থেকে সড়কপথে বাগেরহাটে গমন এবং হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত।দুপুর ২:১৫ টা (খুলনা): সড়কপথে খুলনায় পৌঁছে খুলনা সার্কিট হাউসে সংক্ষিপ্ত যাত্রাবিরতি।বিকেল ৩:০০ টা: খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর জমকালো উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ।বিকেল ৪:৩০ টা: সফর শেষে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা এবং বিকেল ৫:১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দরে অবতরণ।