উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সঞ্জু বনিক সৌরভ :, পঞ্চগড় প্রতিনিধি ||
খেলাধুলা যার অন্তরে, মাদক থেকে সে থাকে দূরে’—এ স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ে অনুষ্ঠিত হচ্ছে চানপাড়া নক-আউট ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর সপ্তম আসর। টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা উদ্বোধন উপলক্ষে রোববার (১ নভেম্বর) বিকেলে পঞ্চগড় শহরের চানপাড়া শ্মশানঘাট মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় জ্বালাসী রয়েল এফসি ও তালমা রাবার ড্রাম ক্লাব। খেলাকে ঘিরে স্থানীয় খেলোয়াড়, দর্শক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের পঞ্চগড় জেলা প্রতিনিধি ইনসান সাগরেদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও আয়না টেলিভিশনের পঞ্চগড় জেলা প্রতিনিধি বদরুদ্দোজা প্রধান বাঁধন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সোহেল রানা।প্রধান অতিথির বক্তব্যে ইনসান সাগরেদ বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলার চর্চা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তরুণদের মধ্যে শৃঙ্খলা, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের ক্রীড়া আয়োজন আরও বাড়ানো প্রয়োজন। তিনি টুর্নামেন্টের আয়োজকদের এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।উদ্বোধকের বক্তব্যে বদরুদ্দোজা প্রধান বাঁধন বলেন, ফুটবল শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য গড়ে তোলার অন্যতম মাধ্যম। তরুণদের মাঠমুখী করতে এবং স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে এমন আয়োজন প্রশংসনীয়। খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করেন।সভাপতির বক্তব্যে সোহেল রানা বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও খেলাধুলার পরিবেশ তৈরি করতেই এ টুর্নামেন্টের আয়োজন। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে এবং এলাকার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার, প্রতিভাবান খেলোয়াড় তৈরি এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার লক্ষ্যেই চানপাড়া নক-আউট ফুটবল টুর্নামেন্টের সপ্তম আসরের আয়োজন করা হয়েছে।