উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ সুজন বেপারী : , মুন্সিগঞ্জ প্রতিনিধি : ||
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার যশলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা মো. সাঈদুর রহমান বাবুল ইউনিয়নের উন্নয়ন, জনসেবা এবং সামাজিক শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদারের কথা জানিয়েছেন তিনি।বাবুল বলেন, তিনি বর্তমানে যশলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে দলীয় সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।নিজের পরিকল্পনা তুলে ধরে এই চেয়ারম্যান পদপ্রার্থী বলেন, যশলং ইউনিয়নে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির চেষ্টা চলছে।নির্বাচনে জনগণের সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় জানান বাবুল। তিনি বলেন, একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার নিশ্চিত করাকে গুরুত্ব দিতে চান তিনি।অতীতের নির্বাচনব্যবস্থা নিয়ে মন্তব্য করে বাবুল বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে বলে তিনি মনে করেন। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।বাবুল আরও বলেন, ইউনিয়নের সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়া এবং মানুষের পাশে দাঁড়ানোকে তিনি নিজের দায়িত্ব মনে করেন। এ জন্য যশলং ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন তিনি।