উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তাওলাদ হোসেন :, সোনারগাঁও (নারায়ণগঞ্জ ) প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বিভিন্ন মামলায় মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) থানা এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ অভিযান চালানো হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদকসংক্রান্ত মামলায় তিনজন, মাদকসেবী হিসেবে ১৪ জন, বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলায় একজন, হত্যা মামলায় একজন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় তিনজন রয়েছেন।যাদের কাছ থেকে ইয়াবা উদ্ধারমাদকসংক্রান্ত মামলায় গ্রেপ্তার তিনজন হলেন—মো. আল হাসান (২৬), রাকিব (১৯) ও রুপা (২৭)। পুলিশের ভাষ্য অনুযায়ী, তাঁদের কাছ থেকে মোট ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলায় জামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. সুলতান (৫০) এবং হত্যা মামলায় কবির হোসেন (৬০) গ্রেপ্তার হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তার তিনজন হলেন সোনিয়া আক্তার (৩৫), জাকির হোসেন (৩৮) ও মো. মোস্তফা (৪৫)।মাদকসেবী হিসেবে ১৪ জন গ্রেপ্তারপুলিশের দেওয়া তালিকা অনুযায়ী, মাদকসেবী হিসেবে গ্রেপ্তার ১৪ জন হলেন—দয়াল চন্দ্র দাশ (২২), মো. হুমায়ুন (২৮), মো. রিফাত (২৪), শিহাব (১৯), মাকসেদুল (২৭), রানা মিয়া (৩৫), জুয়েল (২৮), অয়ন চন্দ্রশীল (২৪), মো. হারুন (২৮), মো. মুমিন (২৬), সফি উল্লাহ (২৮), কামাল হোসেন (২৮), হাসান লস্কর (১৮) ও উত্তম কুমার দাস (২৬)।সোনারগাঁ থানা পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। এলাকায় অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।