উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডিজিটাল : ||
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। ফলে ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের নতুন মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।বুধবার (২৮ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন নির্ধারিত দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির কারণে নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দর প্রকাশ করা হয়।স্বর্ণের নতুন দামবাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের দাম—২২ ক্যারেট: ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা২১ ক্যারেট: ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা১৮ ক্যারেট: ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকাসনাতন পদ্ধতি: ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকাএক ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম। তবে অলংকারের নকশা অনুযায়ী এর সঙ্গে মজুরি প্রযোজ্য হবে।স্বর্ণের অলংকার কেনাবেচায় যেসব নিয়মবাজুস জানিয়েছে, স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার বিনিময়ের (এক্সচেঞ্জ) ক্ষেত্রে ১২ শতাংশ এবং পুরোনো অলংকার কিনে নেওয়ার (পারচেজ) ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এ দুই প্রক্রিয়ায় আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত দাম কার্যকর থাকবে।এর আগে কমেছিল স্বর্ণের দামএর আগে গত ২৫ অক্টোবর স্বর্ণের দাম সমন্বয় করে বাজুস। সে সময় প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।তখন ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা। ওই দাম ২৫ অক্টোবর সকাল ১০টা থেকে কার্যকর হয়েছিল।চলতি বছরে ১২৭ বার মূল্য সমন্বয়বাজুসের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ১২৭ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬১ দফা দাম বাড়ানো হয়েছে, ৬৫ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।অন্যদিকে, ২০২৫ সালে স্বর্ণের দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।অপরিবর্তিত রুপার দামস্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি রুপার দাম—২২ ক্যারেট: ৩ হাজার ৮৪৯ টাকা২১ ক্যারেট: ৩ হাজার ৬৭৪ টাকা১৮ ক্যারেট: ৩ হাজার ১৪৯ টাকাসনাতন পদ্ধতি: ২ হাজার ৩৯১ টাকা।