উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ রফিকুল ইসলাম সোহাগ :, সুনামগঞ্জ প্রতিনিধি ||
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় জেলা যুবদলের উদ্যোগে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের করা হয়।সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন এবং সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় ট্রাফিক পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিনের সভাপতিত্বে সমাবেশে যৌথভাবে সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ ও সংগঠনের সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মঈনুদ্দিন আহমদ রিপন।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। প্রধান বক্তা ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।এ ছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট মো. আব্দুল হক, জেলা বিএনপি নেতা মো. আকবর আলী, জেলা বিএনপির সদস্য মো. রেজাউল হক, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মো. সুহেল আহমদ, যুগ্ম সম্পাদক মমিনুল হক কালারচাঁন এবং সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজুসহ অন্য নেতারা।বক্তারা তাঁদের বক্তব্যের শুরুতে মহান স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান।তাঁরা অভিযোগ করেন, শেখ হাসিনা সরকারের পতনের পরও তাদের সমর্থকরা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছেন। একই সঙ্গে অতীতের আন্দোলন-সংগ্রামে যুবদলের নেতাকর্মীদের ভূমিকা তুলে ধরে বক্তারা বলেন, ভবিষ্যতে যেকোনো ধরনের নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা মোকাবিলায় যুবদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবেন।প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিতে জেলা যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।