উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডিজিটাল : ||
দেশে সংক্রামক ব্যাধি হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় সারাদেশে নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও মারাত্মক উপসর্গ নিয়ে আরও ৩ জনের প্রাণহানি ঘটেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ সংক্রান্ত উদ্বেগজনক তথ্য জানা গেছে।সোমবার (৫ অক্টোবর ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এই হিসাবটি রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত নির্ধারিত ছিল।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হামের বিপজ্জনক উপসর্গ নিয়ে মারা যাওয়া ৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ১ জন এবং চট্টগ্রাম বিভাগে ২ জন রয়েছেন। এছাড়া একই সময়ে নতুন করে আরও ১ হাজার ২৯৬ জন ব্যক্তির শরীরে হামের লক্ষণ বা উপসর্গ শনাক্ত হয়েছে। নতুন রোগীদের নিয়ে দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৭২২ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের বার্ষিক তথ্য পর্যালোচনা করে দেখা যায়, চলতি বছরে সারাদেশে হাম ও এর উপসর্গে এ পর্যন্ত সর্বমোট ১ হাজার ১২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছেন ১০২ জন এবং চিকিৎসাধীন অবস্থায় হামের স্পষ্ট উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ২৬ জন। প্রতিনিয়ত আশঙ্কাজনক হারে রোগী বাড়ায় স্বাস্থ্য বিভাগ ও বিশেষজ্ঞদের মাঝে উদ্বেগ বাড়ছে।