উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোহাম্মদ সাদী :, কেরানীগঞ্জ প্রতিনিধি ||
কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মজলিসে শুরা’র অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আয়োজিত এ অধিবেশনে শুরা সদস্যদের ভোটের মাধ্যমে জিনজিরা ইউনিয়ন শাখার নতুন কমিটি নির্বাচিত করা হয়।নবনির্বাচিত কমিটিতে মাওলানা সোহরাফ হোসেনকে সভাপতি, মোহাম্মদ হারুন খানকে সিনিয়র সহ-সভাপতি এবং মোহাম্মদ জিয়া উদ্দিনকে সেক্রেটারি নির্বাচিত করা হয়েছে।অধিবেশনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জিনজিরা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সোহরাফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নবনির্বাচিত সেক্রেটারি মোহাম্মদ জিয়া উদ্দিন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হানিফ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণের সহ-সভাপতি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম এবং সেক্রেটারি মুহাম্মদ শাহিন আহমাদ।এছাড়া দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব সুলতান আহমদ খাঁন, সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম লিটনসহ উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অধিবেশনে বক্তারা বলেন, বিগত কমিটি আস্থা ও দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের কার্যক্রম পরিচালনা করে জিনজিরায় সংগঠনকে এগিয়ে নিয়েছে। নবনির্বাচিত কমিটিও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি এলাকার মানুষের পাশে থেকে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।