উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডিজিটাল : ||
ময়মনসিংহ নগরীর গন্দ্রপা বাইপাস এলাকায় এক মর্মান্তিক ও ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে গেছে। দ্রুতগামী একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার সাতজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।শুক্রবার (২ অক্টোবর) বেলা সোয়া ১টার দিকে গন্দ্রপা বাইপাস মোড় এলাকায় এই করুণ দুর্ঘটনাটি ঘটে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে যাত্রীবোঝাই সিএনজিচালিত অটোরিকশাটি বাইপাস সড়ক অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির বাস সেটিকে সজোরে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে বাসের নিচে ঢুকে যায় এবং বাসের সামনের অংশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষের প্রচণ্ডতায় অটোরিকশায় থাকা যাত্রী ও শিশু ঘটনাস্থলেই প্রাণ হারান।ঘটনার পর পরই স্থানীয়রা ছুটে আসেন এবং পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, “বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার শিশুসহ মোট সাতজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘাতক বাস ও ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।”তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে এবং মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া করা হচ্ছে।