উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাহিদুল ইসলাম ফরহাদ :, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ||
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মোঃ আনারুল হক (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের মিরটুলী গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত আনারুল হক ওই গ্রামের আফসার আলীর ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার একটি বিশেষ দল মিরটুলী গ্রামে আনারুল হকের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার নিজ হেফাজত থেকে ৩ কেজি গাঁজা উদ্ধারসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ একরামুল হোসাইন জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সুশীল সমাজ ও সাধারণ মানুষের সচেতনতা অত্যন্ত জরুরি। কোথাও মাদক কেনাবেচা বা সংশ্লিষ্ট অপরাধের তথ্য থাকলে পুলিশকে জানানোর অনুরোধ জানান তিনি এবং তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বাস দেন।