উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাহাঙ্গীর আলম :, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ||
রাজনীতির পরিচয়ের বাইরে ব্যক্তিগত সততা, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কারণে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনায় রয়েছেন জেলা পরিষদের প্রশাসক ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।স্থানীয়দের ভাষ্য, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের জায়গায় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে আসছেন। তাঁর ব্যক্তিগত আচরণ ও সামাজিক কর্মকাণ্ডের কারণে অনেকের কাছে তিনি একজন গ্রহণযোগ্য ও জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়েছেন।জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালনের পর মাঠপর্যায়ে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা এবং সেসব কার্যক্রম সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রকাশ্য মাধ্যমে তুলে ধরার বিষয়টিও স্থানীয়দের নজর কেড়েছে। এতে জেলা পরিষদের কর্মকাণ্ড সম্পর্কে সাধারণ মানুষের কাছে তথ্য পৌঁছানোর পাশাপাশি প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়টি সামনে এসেছে।এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর যোগাযোগ এবং স্থানীয় আলেম-উলামাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়েও আলোচনা রয়েছে। বিশেষ করে ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসাসহ স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্বদের সঙ্গে তাঁর যোগাযোগ সামাজিক পরিসরে ইতিবাচক সম্পর্ক তৈরিতে ভূমিকা রাখছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।স্থানীয় সচেতন মহলের মতে, ব্যক্তিগত ও সামাজিক জীবনে নীতিনিষ্ঠ অবস্থান বজায় রেখে জনসম্পৃক্ত কর্মকাণ্ড অব্যাহত রাখতে পারলে ব্রাহ্মণবাড়িয়ার সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সিরাজুল ইসলাম সিরাজের ভূমিকা আরও বিস্তৃত হতে পারে।তবে তাঁর কর্মকাণ্ড ও ভূমিকা নিয়ে স্থানীয়দের প্রশংসার পাশাপাশি ভবিষ্যতে জনস্বার্থে আরও কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ নেওয়ার প্রত্যাশাও রয়েছে।