উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাহাঙ্গীর আলম :, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ||
ব্রাহ্মণবাড়িয়ার তন্তর রোড থেকে ধরখারগামী সড়কে দুটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক চালক প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালের দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তন্তর রোড-ধরখার সড়কে যাত্রী নিয়ে চলাচলের সময় দ্রুতগতির দুই অটোরিকশার মধ্যে তীব্র সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক চালকের করুণ মৃত্যু হয় এবং দুটি অটোরিকশাই দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন, যার ফলে সড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়।সংবাদ পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতি ও অসাবধানতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। নিহত চালকের নাম-পরিচয় সনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত করছে পুলিশ।