উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মমিন আলী :, নওগাঁ প্রতিনিধি ||
নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর গ্রামে এক নারীর সঙ্গে এক ব্যক্তির অনৈতিক সম্পর্কের অভিযোগে দুজনকে আটক করেছে স্থানীয় গ্রামবাসী। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আধাইপুর গ্রামের ইব্রাহিমের বাড়িতে এ ঘটনা ঘটে।আটকরা হলেন—আধাইপুর গ্রামের ইব্রাহিমের স্ত্রী কল্পনা আক্তার (২৮) এবং পার্শ্ববর্তী ধামইরহাট উপজেলার শাহাপুর গ্রামের মৃত ছুরত আলীর ছেলে হাসান আলী (৪৮)।স্থানীয় বাসিন্দা ও গ্রামবাসী সূত্রে জানা যায়, কল্পনা আক্তার দীর্ঘদিন ধরে হাসান আলীকে তার দূরসম্পর্কের ‘ভাই’ হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। এ পরিচয়ের সূত্র ধরে হাসান আলী প্রায়ই ইব্রাহিমের বাড়িতে যাতায়াত করতেন বলে স্থানীয়দের দাবি। ইব্রাহিমের অনুপস্থিতিতে তার বাড়িতে হাসান আলীর নিয়মিত যাতায়াত নিয়ে একপর্যায়ে প্রতিবেশীদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়।ঘটনার দিন বুধবার দুপুর আনুমানিক ২টার দিকে ইব্রাহিম বাড়িতে না থাকার সুযোগে হাসান আলী পুনরায় ওই বাড়িতে আসেন বলে স্থানীয়রা জানান। বিষয়টি সন্দেহজনক মনে হলে কয়েকজন প্রতিবেশী বিষয়টি নজরে রাখেন।পরে স্থানীয়দের দাবি, তারা ঘরের ভেতরে কল্পনা আক্তার ও হাসান আলীকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ সময় বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা একত্রিত হয়ে তাদের দুজনকে ঘর থেকে আটক করেন।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় বলে জানা গেছে।তবে আটক দুজনের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ঘটনাটির বিষয়ে আইনগত ব্যবস্থা ও প্রকৃত ঘটনা তদন্তের পরই বিস্তারিত জানা যাবে