উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাহিদুল ইসলাম ফরহাদ :, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ||
দেশজুড়ে পরিকল্পিত সন্ত্রাস ছড়িয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করার যেকোনো চক্রান্ত ও অপচেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বিশাল সমাবেশ ও প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে এ প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়।সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ নুর আলম রিপন এবং সদস্য সচিব মোহাম্মদ জিয়াউর রহমান রানা বলেন, "একটি স্বার্থান্বেষী মহল সুপরিকল্পিতভাবে সহিংসতা ও সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে দেশের সামগ্রিক শান্তিশৃঙ্খলা বিনষ্টের গভীর চক্রান্তে লিপ্ত। দেশের স্থিতিশীলতা, জননিরাপত্তা ও গণতান্ত্রিক ধারাক্রম বজায় রাখতে সাধারণ শ্রমিক সমাজ ও শ্রমিক দল একাট্টা হয়ে যেকোনো ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করবে।"উক্ত প্রতিবাদী সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক ফেরদৌস রানা শান্ত, এবং জেলা কমিটির অন্যতম সদস্য সেলিম রেজা, নাসিমুল হক, মোহাম্মদ আসিক, মোহাম্মদ রনি ও মো. শনি।সংক্ষিপ্ত সমাবেশ শেষে নেতৃবৃন্দের উপস্থিতিতে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিক দলের সর্বস্তরের নেতাকর্মী ও বিপুল সংখ্যক স্থানীয় সাধারণ শ্রমিক অংশ নেন।