উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাহমুদ রাজু:, নিজস্ব প্রতিবেদক ||
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি আবু জাফর সূর্যসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জাসদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠান চলাকালে তাঁকে আটক করা হয়। পরবর্তীতে তাঁকেসহ আটককৃতদের পুলিশের একটি প্রিজন ভ্যানে করে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়।আটকের পর আবু জাফর সূর্য তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে হাতকড়া পরা অবস্থায় নিজের একটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আজ জাসদের প্রতিনিধি সভায় পেশাগত দায়িত্ব পালন করার সময় আমাকেসহ অনেককে হাতে হ্যান্ডকাফ পরিয়ে পুলিশ নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না। পল্টন থানায় আছি।’এদিকে পুলিশ সুত্রে জানা যায়, জাসদ কার্যালয়ে একটি গোপন বৈঠকের খবর পেয়ে অভিযান চালানো হয়। সেখানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী গোপন বৈঠক ও কর্মসূচির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। সেখান থেকেই আবু জাফর সূর্যসহ উপস্থিত বেশ কয়েকজনকে আটক করে আইনি হেফাজতে নেওয়া হয়।ঘটনাসংক্রান্ত বিষয়টি নিয়ে পল্টন থানা পুলিশ বিস্তারিত খতিয়ে দেখছে এবং আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।