উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাহিদুল ইসলাম ফরহাদ :, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ||
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশি অভিযানে একটি মার্কিন তৈরি (USA) বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ মো. রফিকুল (৩৩) ও তার সহযোগী মো. রুবেল ওরফে ডলার নামে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার দুর্গম মানাকশা ইউনিয়নের সাহাপাড়া বাজার এলাকায় এ সফল অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের প্রত্যক্ষ নির্দেশনায় এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় অবস্থান নেয়। পরবর্তীতে সাহাপাড়া বাজারের মোবাইল টাওয়ারের পশ্চিম পাশে অবস্থিত মোস্তফা মার্কেটের পেছনে এবং সাহাপাড়া প্রি-ক্যাডেট স্কুলের পূর্ব পাশে বাথরুমের সামনে থেকে মূল অভিযুক্ত রফিকুলকে আটক করা হয়। পরে পুলিশ সদস্যরা তল্লাশি চালিয়ে তার কোমর থেকে একটি উন্নতমানের মার্কিন বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে তার সহযোগী রুবেল ওরফে ডলারকেও আটক করতে সক্ষম হয় পুলিশ।গ্রেফতারকৃত মো. রফিকুল শিবগঞ্জ উপজেলার তারাপুর পণ্ডিতপাড়া এলাকার মৃত আফসার আলীর ছেলে এবং তার সহযোগী মো. রুবেল ওরফে ডলার একই উপজেলার তারাপুর মোড়লপাড়া এলাকার জাহাঙ্গীরের ছেলে।সাহসিকতাপূর্ণ এ অভিযানে অংশ নেন শিবগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) হরেন্দ্রনাথ দেবদাস, সহকারী সাব-ইন্সপেক্টর (এএসআই) মো. রেজাউল করিমসহ একদল সশস্ত্র পুলিশ সদস্য।ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানা পুলিশ জানায়, আটককৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।