উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাহিদুল ইসলাম ফরহাদ :, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ||
বর্ণাঢ্য আয়োজন ও আনন্দঘন পরিবেশে চাঁপাইনবাবগঞ্জের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানানো হয়।কলেজের গভর্নিং বডির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাঃ লতিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ। অনুষ্ঠানের শুরুতে কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি শুভেচ্ছা বক্তব্য প্রদান করে নবীনদের স্বাগত জানান।অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সদস্য আলহাজ্ব শামসুল হক গানু, উপাধ্যক্ষ মোহা. শরিফুল আলমসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, নবাগত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকবৃন্দ।প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা তাঁদের দিকনির্দেশনামূলক বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। জীবনের এই গুরুত্বপূর্ণ ধাপে নিয়মিত পড়াশোনা, কঠোর অধ্যবসায় এবং সততার চর্চা করে নিজেদের যোগ্য ও আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহ্বান জানান তাঁরা।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নতুনদের শিক্ষাজীবনের বিভিন্ন নিয়মকানুন, একাডেমিক শৃঙ্খলা ও আনুষঙ্গিক বিষয়াদি নিয়ে দিকনির্দেশনামূলক ওরিয়েন্টেশন ক্লাস পরিচালনা করা হয়।