উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাহিদুল ইসলাম ফরহাদ :, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ||
ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সোনার মোড় থেকে মাছপাড়া ও আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়। পৌরসভার ‘টিম-০৮’-এর ব্যবস্থাপনায় ফগার মেশিন দিয়ে মশক নিধন ওষুধ ছিটানো হয়।অভিযানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, মশক নিধন কর্মী, যুবসমাজ ও স্কাউটস সদস্যরা অংশ নেন। অভিযানে নেতৃত্ব দেন পৌরসভার কর নির্ধারক মো. এনামুল হক। এ সময় স্বাস্থ্য শাখার আতাউর রহমান, পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খাঁনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।অভিযান চলাকালে বিভিন্ন ড্রেন, জঙ্গল ও জমে থাকা পানি পরিষ্কার করা হয়। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করা হয়।এ সময় স্থানীয় বাসিন্দাদের বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতন করা হয়।পৌরসভা কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত পরিচ্ছন্নতা, মশক নিধন এবং জনসচেতনতা কার্যক্রম গুরুত্বপূর্ণ। পৌরবাসীকে ডেঙ্গুর ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।