উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাহিদুল ইসলাম ফরহাদ :, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ||
সীমান্তে মাদক ও চোরাচালান রোধে কঠোর অবস্থানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ১৮২/৫-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের উনিশবিঘা গ্রামের একটি আমবাগানে এই অভিযান চালানো হয়।অভিযানে ৬০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ মো. রুবেল হক (২৬) নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়। আটককৃত রুবেল উনিশবিঘা গ্রামের মৃত আবু সাঈদের ছেলে।ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, "তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান ও মাদক কারবার বন্ধে বিজিবির এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"আটককৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।