উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মমিন আলী :, নওগাঁ প্রতিনিধি ||
নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলীর সঙ্গে নওগাঁ জেলার জেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। এ সময় জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা নিশ্চিতকরণ, সরকারি উন্নয়ন কার্যক্রমের বাস্তবায়ন এবং আন্তঃদপ্তর সমন্বয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।মতবিনিময় সভায় জেলা পর্যায়ের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিভাগীয় কমিশনারের কাছে তুলে ধরেন। তিনি কর্মকর্তাদের বক্তব্য শোনেন এবং জনকল্যাণে সরকারি কার্যক্রম আরও গতিশীল, সমন্বিত ও কার্যকর করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।সভায় জনসেবার মানোন্নয়ন, সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, উন্নয়ন প্রকল্পের যথাযথ বাস্তবায়ন এবং সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।সভায় নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পুলিশের কার্যক্রম সম্পর্কে মতবিনিময় করেন।এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি সেবা জনগণের কাছে সহজে পৌঁছে দিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় উপস্থিত কর্মকর্তারা পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে নওগাঁ জেলার সার্বিক উন্নয়ন, জননিরাপত্তা এবং জনগণের প্রত্যাশিত সরকারি সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।