উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুফিজুর রহমান নাহিদ:, সিলেট প্রতিনিধি ||
সিলেটের কানাইঘাট উপজেলার গুরুত্বপূর্ণ গাছবাড়ী-হরিপুর সড়কটি দীর্ঘদিন ধরে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটির দুর্ভোগ কিছুটা কমাতে এবার এগিয়ে এসেছে সিলেটের মেজরটিলা এলাকায় বসবাসরত কানাইঘাটিদের সংগঠন কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা।সংগঠনটির পক্ষ থেকে এক লাখ টাকা সহায়তায় রোববার (২০ সেপ্টেম্বর) সড়কটির সাময়িক সংস্কারকাজ শুরু করা হয়েছে।সংস্কারকাজের উদ্বোধন ও সরেজমিন পরিদর্শন করেন কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার আজীবন সদস্য ও উপদেষ্টা এবং ৮ নম্বর ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আবু বক্কর।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গাছবাড়ী-হরিপুর সড়কটির স্থায়ী সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীও উদ্যোগ গ্রহণ করছেন বলে জানা গেছে। তবে স্থায়ী সংস্কার বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে। সেই বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত সড়কটি চলাচলের উপযোগী রাখতে সাময়িক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক আবুল কাশেম সুমন বলেন, ‘আমাদের সংগঠনটি নতুন হলেও জনগুরুত্বপূর্ণ এই সড়কের দুর্ভোগের কথা বিবেচনা করে সাধ্যমতো সহযোগিতার চেষ্টা করেছি।’তারা বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠনও এ ধরনের জনকল্যাণমূলক কাজে এগিয়ে এলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব।